মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মিরপুর উপজেলা জামাতের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে মিরপুর মহিলা কলেজ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। মিরপুর উপজেলা জামায়াতের আমীর খন্দকার রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া-২ আসনের জামায়াতের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী, কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল গফুর। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কুষ্টিয়া জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি বিশ্বজিৎ বিশ্বাস, মিরপুর উপজেলা সভাপতি শক্তি সঞ্চয় পাল, পোড়াদহ কলেজের অধ্যক্ষ অন্নদা প্রসাদ মহন্ত, পূজা উদযাপন পরিষদের মিরপুর উপজেলা সেক্রেটারি কাঞ্চন কুমার হালদার, হরিতলা শিব মন্দিরের সভাপতি আনন্দ কুমার দেবনাথ, নগরবাকা পূজা মন্দিরের সভাপতি অধ্যাপক নির্মল কুমার বিশ্বাস প্রমুখ। বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক ও সদরপুর দাখিল মাদ্রাসার সুপার মহিউদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জামায়াতের ইউনিট সদস্য অধ্যাপক জোমারত আলী, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী গোলাম মোস্তফা ও এডভোকেট মাহফুজুর রহমান, মিরপুর পৌর জামাতের আমীর ওমর ফারুক প্রমূখ।
টপ নিউজ :
মিরপুরে সনাতন ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের মতবিনিময় সভা
-
নিজস্ব সংবাদ : - আপডেট সময় ১২:১৯:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
- 42
জনপ্রিয় সংবাদ















