মিরপুর প্রতিনিধি ॥ গতকাল রবিবার সকাল ১১টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ,প্রধান শিক্ষক ও সাধারন শিক্ষকদের সঙ্গে মিরপুর উপজেলা বিএনপির সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মিরপুর উপজেলা বিএনপি কার্য্যলয়ে অনুষ্ঠিত এসভায় উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল্লাহেল বাকির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর পৌর বিএনপির সভাপতি আব্দুর রশিদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক বাবু,দপ্তর সম্পাদক মারফত আফ্রিদি, প্রচার সম্পাদক বিল্লাল হোসেন,শিক্ষা বিষয়ক সম্পাদক শাহ আলম,পৌর যুবদলের আহবায়ক সংগ্রাম খান জিল্লু।এ সময় প্রতিষ্ঠান প্রধানদের মধ্যে উপস্থিত ছিলেন মিরপুর নাজমুল উলুম সিদ্দিকিয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ ছালেহ উদ্দিন,সাগরখালি আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম, মিরপুর পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ,নিমতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান,চিথলিয়া দাখিল মাদ্রাসার সুপার আনোয়ার হোসেন,অঞ্জনগাছি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সরোয়ার সহ মিরপুর উপজেলার প্রায় সকল প্রতিষ্ঠান প্রধানগন। সভায় বিএনপি নেতারা বলেন-বিগত আওয়ামী সরকারের দু:শাসনের আমলে যেসব প্রতিষ্ঠান প্রধানগন বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে,আমরা তাদের সাথে আছি।সেই সাথে বর্তমান সময়ে যারা প্রতিষ্ঠান প্রধানদের হয়রানি করার চেষ্টা করছেন, তাদেরকে প্রতিরোধ করতে আমরা দৃঢ প্রতিজ্ঞাবদ্ধ।সেক্ষেত্রে উপজেলার সকল প্রতিষ্ঠান প্রধানদের ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানাচ্ছি।
টপ নিউজ :
মিরপুরে বিএনপি নেতৃবৃন্দের সাথে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান গণের মতবিনিময়
-
নিজস্ব সংবাদ : - আপডেট সময় ০৮:০৮:১৭ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪
- 50
জনপ্রিয় সংবাদ















