মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে এক বিএনপি নেতাকে আওয়ামী লীগ নেতা হিসেবে প্রচারণার অভিযোগ উঠেছে নিজ দলের প্রতিপক্ষের বিরুদ্ধে। শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন স্থানীয় বারুইপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদুল হক খান মাসুদ,তিনি বলেন, ‘আমি একটি ব্যবসায়ী সংগঠনের মালিক সমিতির সভাপতি। যেটি উপজেলা কৃষি অফিসের সঙ্গে সম্পর্কিত। মালিক সমিতির কাজে গত বছরের ৩১ জুলাই এবং আরও দুই দিন আমি মিরপুর উপজেলা পরিষদের তৎকালীন চেয়ারম্যান কামারুল আরেফিনের সঙ্গে দেখা করি। দেখা করার সংবাদটি ওই সময় বিভিন্ন পত্র-পত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিসহ প্রকাশিত হয়। তা ছাড়া আমার কোনও ব্যক্তিগত প্রয়োজনে আমি উপজেলা চেয়ারম্যানের কাছে কখনও যাইনি। তার সঙ্গে আমার রাজনৈতিক বা অর্থনৈতিক কোনও সম্পর্ক আগেও ছিল না এবং বর্তমানেও নেই।’ সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘আমার রাজনৈতিক প্রতিপক্ষ আমাকে হেয় এবং ক্ষতি করার জন্য ওই ছবি ব্যবহার করে আওয়ামী লীগের লোক হিসেবে প্রচার করছে। তারা আমার ইমেজ নষ্ট করছে এবং আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের কুৎসা রটাচ্ছে।’ এ সময় উপস্থিত ছিলেন– উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম মুকুল, প্রচার সম্পাদক মারফত আফ্রিদি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী, স্থানীয় বারুইপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি খন্দকার লুৎফর রহমানসহ অনেকে।
টপ নিউজ :
মিরপুরে বিএনপি নেতাকে আ.লীগ নেতা হিসেবে প্রচারণার অভিযোগ
-
নিজস্ব সংবাদ : - আপডেট সময় ০৬:৩৩:২৬ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪
- 45
জনপ্রিয় সংবাদ















