ঢাকা ০৯:০০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে জাতীয় সমবায় দিবস পালিত

মিরপুর প্রতিবেদক ॥ কুষ্টিয়ার মিরপুরে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের যৌথ উদ্যোগে গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্নাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা কর্মকর্তা জহুরুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবি করিমুন্নেছা। এতে বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত উপজেলা সমবায় কর্মকর্তা অসীম কুমার, রুপসা বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, সূর্য ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম, স্বপ্ন সঞ্চয় ঋণদান সমবায় সমিতির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম মিন্টু প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন একতারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান। অনুষ্ঠানের পূর্বে অতিথিবৃন্দ আনুষ্ঠানিক ভাবে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।

জনপ্রিয় সংবাদ

মিরপুরে জাতীয় সমবায় দিবস পালিত

আপডেট সময় ০৯:০২:০৫ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪