ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভেড়ামারা উপজেলা বিএনপিকে শক্তিশালী করার লক্ষ্যে আজীবন কাজ করে যাব 

ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার  ভেড়ামারা উপজেলার মোকাররমপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গ  সহযোগী সংগঠনকে সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে  এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে ভেড়ামারা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান আলী বলেন, ভেড়ামারা উপজেলা বিএনপিকে শক্তিশালী করার লক্ষ্যে আজীবন কাজ করে যাব। গতকাল ২১শে সেপ্টেম্বর শনিবার বিকেল ৪ টায় মোকাররমপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল কাদের মেম্বারের সভাপতিত্বে ও বিএনপি নেতা বাচ্চু  মিয়ার সার্বিক তত্ত্বাবধানে এবং মোকাররমপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির  বক্তব্যে  মো: শাহজাহান আলী আরো বলেন, আমার পরিবার এবং আমার বাবা মোকাররমপুর ইউনিয়ন বিএনপি সহ উপজেলা বিএনপির জন্য সর্বদাই নিবেদিত প্রাণ ছিল। আমিও আপনাদের জন্য সর্বদায় নিয়োজিত থাকবো ইনশাল্লাহ। বিএনপিকে সুসংগঠিত করার জন্য যা কিছু প্রয়োজন ইনশাল্লাহ তাই করব। আলোচনা সভায় উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ মোকাররমপুর ইউনিয়ন বিএনপি’র  অঙ্গ ও সহযোগী  সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ভেড়ামারা উপজেলা বিএনপিকে শক্তিশালী করার লক্ষ্যে আজীবন কাজ করে যাব 

আপডেট সময় ১০:৫৮:১১ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪