ভেড়ামারা প্রতিবেদক ॥ সড়ক দিয়ে চলাচলে বাধা, চরম দুর্ভোগে এলাকাবাসীসড়ক দিয়ে চলাচলে বাধা, চরম দুর্ভোগে এলাকাবাসী কুষ্টিয়া: ভেড়ামারা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড এলাকা নওদাপাড়ায় প্রায় ২৫ পরিবার সরকারি খাস জমির মধ্যে দিয়ে প্রায় ২০ বছর যাবত চলাচল করে আসছে। কিন্তু ওই এলাকার সাবেক পৌর কাউন্সিলর মোঃ আবুল খায়ের খোকন ও মোঃ বাবুল নওদাপাড়া, ভেড়ামারা চলাচল করার একমাত্র রাস্তাটি বন্ধ করে দেন। তখন ওই ২৫ পরিবার বিপদের মধ্যে পড়ে যান। পরিবারের লোকজন ভেড়ামারা পৌরসভা ও ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ জমা দেন। সেই অভিযোগে বাদী বিবাদী উপস্থিত থেকে একতরফা বিবাদীর পক্ষে রায় দিলে সরকারি কর্মকর্তার বিরুদ্ধে বাদীপক্ষ কার সাজির অভিযোগ তুলে। এবং আরো অভিযোগ তুলেন আমরা গরিব অসহায় হওয়ায় পৌরসভার কিছু কর্মকর্তার যোগ সাজেশে এবং উপজেলা নির্বাহী অফিসার সরে জমিনে পরিদর্শন না করে, না দেখে একতরফা রায় কে প্রত্যাখ্যান করেন। ২৫ পরিবারে যাতায়াত বন্ধ করে দেওয়ায় অনেকে উদ্বেগ প্রকাশ করেন। অনেকে বলেন এটা অমানবিক এদের প্রতি অন্যায় করা হয়েছে। ৩ নম্বর ওয়ার্ড পৌর কাউন্সিলর মোঃ মিজানুর রহমান ডাবলু বলেন, আমি বলেছিলাম এই ২৫ পরিবারের রাস্তার ব্যবস্থা করে দেওয়ার জন্য এবং প্রশাসনের কাছে দাবি জানিয়েছি। তবে আমি এখন কাউন্সিলর নাই তাই নিজে কোন ব্যবস্থা গ্রহণ করতে পারি নাই। তবে ভবিষ্যতে যদি কোনদিন আবার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হতে পারি তবে এদেরকে বিকল্প সড়ক দিয়ে যাতায়াতের ব্যবস্থা করে দিব।
টপ নিউজ :
এলাকাবাসীর লিখিত অভিযোগ
ভেড়ামারায় সড়ক দিয়ে চলাচলে বাধা
-
নিজস্ব সংবাদ : - আপডেট সময় ০৮:৫৯:৪০ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
- 82
জনপ্রিয় সংবাদ















