ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১১ অক্টোবর) শুক্রবার বিকেল ৪টার সময় শহীদ জিয়া স্মৃতি সংসদ আয়োজিত ভেড়ামারা উপজেলা মোকারিমপুর ইউনিয়নের দামুকদিয়া মাধ্যমিক বিদ্যালয় জিয়া মাঠে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুষ্টিয়া জেলা শাখার আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ। তিনি বলেন- মাদককে দুরে রাখতে হলে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা করলে শরীর মন দুটোই ভালো থাকে। আমাদের নেতা আরাফাত রহমান কোকো একজন ভালো খেলোয়াড় ছিলেন, তার নামে যে খেলার আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাই। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, ভেড়ামারা উপজেলা বিএনপির সভাপতি শিহাবুল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাড: তৌহিদুল ইসলাম আলম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাজাহান আলী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম খান, সুপ্রিম কোর্টের এ্যাড. বুলবুল আবু সাইদ শামীম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আ: সালাম, বিশিষ্ট ব্যবসায়ি হাজী সামসুল হক, মোকারিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাহাদত, স্বেচ্ছাসেবক দল নেতা মনিরুজ্জামান জুয়েলসহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য উদ্বোধন অনুষ্ঠান যে দুটি দল অংশগ্রহণ করেন তারা হলেন রাজশাহী একাদশ বনাম সিরাজগঞ্জ একাদশ। খেলা নিধারিত সময়ে মধ্যে কোন দল গোল করতে না পারায় ট্রাইব্রেকারের মধ্যমে খেলার সমাপ্ত হয়। খেলার ফলাফল রাজশাহী একাদশ- ৪ সিরাজগঞ্জ একাদশ-৫ গোলে জয়লাভ করেন। মাঠের চারিপাশে দর্শকদের কানায় কানায় পূর্ণ ছিলো। খেলা দেখতে আসা একজন দর্শক শাহানুর বলেন অনেক দিন পরে সুন্দর একটি ফুটবল খেলা দেখলাম। এই ধরনের খেলা মাঝেমধ্যে হলে ভালো হয়।
নিজস্ব সংবাদ : 














