ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

ভেড়ামারায় গ্রাম আদালতের উঠান বৈঠক

ভেড়ামারা প্রতিবেদক ॥ কুষ্টিয়া ভেড়ামারায় গ্রামের মানুষদের কে গ্রাম আদালতের মাধ্যমে উদ্বুদ্ধকরণ বিষয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অল্প সময়ের স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো গ্রাম আদালতে এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৬ নভেম্বর সকাল ১১ টা সময় ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মফিজ মালিথার বাড়িতে গ্রামের মহিলাদের নিয়ে গ্রাম আদালতের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।  উল্লেখ্য ২০০৬ সালে স্থানীয় ভাবে বিরোধের সহজ ও দ্রুত নিষ্পত্তির জন্য ইউনিয়ন  পরিষদ গ্রাম আদালত গঠিত হয়। এই গ্রাম আদালত বাংলাদেশ সরকার, ইউএনডিপি, ও ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে প্ররিচালিত হয়।  অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমন্বয়কারী ফিরোজ হোসেন তিনি বলেন ফেব্রুয়ারি ২০২৪ থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত এই গত ছয় মাসে কুষ্টিয়া জেলার গ্রাম আদালতে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ৬৫৭টি মামলা হয়েছে। তার মধ্যে ৫৮৬টি মামলা নিষ্পত্তি হয়েছে ।  ভেড়ামারা উপজেলায় গ্রাম আদালতে বিভিন্ন অপরাধের অভিযোগে ১২৫ টি মামলা হয়েছে। তার মধ্যে ১০৫ টি মামলা গ্রাম আদালতের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে।  ধরমপুরে গ্রাম আদালতের উঠান বৈঠকে  আসা নুরজাহান খাতুন জানান, আমরা গ্রাম আদালত সম্পর্কে কোন কিছু ধারনা জানতাম না এই গ্রাম আদালতের উঠান বৈঠকে এসে এই স্যারদের কথার মাধ্যমে বুঝলাম। আমরা কোন বিচার সালিশ মেম্বার চেয়ারম্যানের কাছে গেলে তারা দিনের পর দিন আমাদের ঘুরাতে থাকে। এখন থেকে আমরা কোন বিচার সালিশ জানাতে হলে গ্রাম আদালতের স্যারদের জানাবো।

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

ভেড়ামারায় গ্রাম আদালতের উঠান বৈঠক

আপডেট সময় ০৯:০৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪