ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ৭ নংওয়ার্ড নতুনহাট সংলগ্ন রামকৃষ্ণপুর গ্রামে আগুনে পুড়ে ছাই দিনমজুর ইউনুসের বসত বাড়ি ও গৃহপালিত পশু। মঙ্গলবার দিবাগত রাত ১টার সময় গোয়াল ঘরে রাখা মশার গ্লোবের আগুনে পুড়ে যায় নতুনহাট সংলগ্ন রামকৃষ্ণপুর গ্রামের মৃত রিয়াজুল পরামানিকের ছেলে ইউনুসের বসত বাড়ি সহ গোয়ালে রাখা গরু ও ছাগল। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ইউনুস ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, গরুর গোয়ালে মশা তাড়াতে সন্ধ্যা রাতে মশার কয়েল জ¦ালানো হয়েছিল। কিন্তু গভীর রাতে আনুমানিক ১ টার দিকে দেখা যায় গরুর গোয়ালটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে এলাকাবাসী আসার পূর্বেই গোয়ালে থাকা ৩টি ছাগল পুড়ে ছাই এবং ১টি গরু ও ৪টি ছাগল আগুনে পুড়ে ঝলসে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রায় ২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এতে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হলো দিনমজুর ইউনুসের পরিবার। গতকাল বুধবার দুপুরে ঘটনাস্থান পরিদর্শন করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু, এ্যাড. বুলবুল আবু সাঈদ শামীম, মোকারিমপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ, ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার মোস্তাফিজুর রহমান ফিজু। ঘটনাস্থান পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু সাংবাদিকদের জানান, গোয়ালে রাখা মশার কয়েল থেকে এই অগ্নিকান্ড ঘটেছে। এতে রাতেই গোয়ালে থাকা ৩ টা ছাগল পুড়ে মারা যায় এবং এখনো ১টি গরু ও ৪ টি ছাগল আগুনে পুড়ে ঝলছে আছে।
টপ নিউজ :
ভেড়ামারায় আগুনে পুড়ে ছাই গবাদি পশু ও বসতবাড়ি
-
নিজস্ব সংবাদ : - আপডেট সময় ১১:১২:০৮ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
- 37
জনপ্রিয় সংবাদ















