ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :
সভাপতি ও সম্পাদক সমর্থকদের দ্বন্দ্বের জের

ভেঙে দেয়া হল মিরপুর উপজেলা বিএনপির কমিটি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:০৭:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
  • 108

নিজ সংবাদ ॥ হাসিনা সরকারের পতনের পর কুষ্টিয়ার মিরপুর উপজেলায় দখল চাঁদাবাদি লুটপাটের একের পর এক ঘটনা ঘটেছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের থেকে এ ব্যাপারে আঙ্গুল উঠলেও উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক একে অপরের ঘাড়ে এই দায় চাপাচ্ছিলেন। মঙ্গলবার দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এমন পরিস্থিতিতে অবশেষে মিরপুর উপজেলা বিএনপির কমিটি ভেঙে দেওয়া হয়েছে গতকাল বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। মঙ্গলবার স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সার ব্যবসায়ী মনিরুল ইসলামের অ্যাট ট্রাক সার আটকে দেয় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রহমত আলী রব্বান। তিনি ওই সারের কাগজপত্র দেখতে চাইলে মনিরুল ইসলাম তা দেখাতে পারেনি। পরে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হকের সমর্থকরা জোর করে ওই ট্রাক থেকে সার খালাস করে নেন। এই ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক গ্র“পের মধ্যে সংঘর্ষ বাদে এতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রহমত আলী রব্বানসহ বেশ কয়েকজন আহত হন। স্থানীয় সূত্রে জানা গেছে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মিরপুর উপজেলায় ঠিকাদারি কাজ দখল জমি দখল পুকুর দখল হামলা ভাঙচুর লুটপাট লেগেই গেছে। স্থানীয় লোকজন এর জন্য বিএনপি নেতাকর্মীদের দায়ী করছেন। মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের বাসিন্দা আব্দুর রাজ্জাক। সামান্য এ মুদী দোকানীর অপরাধ তার দোকানে আওয়ামী লীগের নেতা-কর্মিরা এসে বসতো। এ অপরাধে ৬ আগষ্ট তার দোকান বন্ধ করে দেয় মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হকের ভাতিজা মুনা। গত দেড় মাস ধরে আব্দুর রাজ্জাকের আয় বন্ধ। অসুস্থ আব্দুর রাজ্জাক এখন চোখে-মুখে অন্ধকার দেখছেন। আতঙ্কে বাড়ি থেকে বের হতে ভয় পান। তিনি ব্যবসা করতে চান। এছাড়া বিএডিসির আমলা আলুবীজ খামারে চাঁদা দাবি করেন বিএনপি কর্মীরা। আর উপজেলার কচুবাড়িয়া এলাকায় ৮০ লাখ টাকা দিয়ে জমি কিনেও বাধার কারনে এখন কাজ করতে পারছেন না আমিরুল ইসলাম নামের এক ভুক্তোভোগী। গত ৪ মাস ধরে কাজ করলেও ৫ আগষ্টের পর জমির মালিকানা দাবি করে ভয়ভীতি দেখাচ্ছেন মুসা নামের এক ব্যক্তি। আব্দুল হকের ভাতিজাদের সাথে নিয়ে মুসা কাজে বাধা দিচ্ছে বলে অভিযোগ। এদিকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত শাহেদ আলী ডায়াগনস্টিক সেন্টারে ভাঙচুর শেষে সব কিছুর লুটপাট করে নিয়ে যায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রহমত আলী রব্বান এর সমর্থকরা বলে অভিযোগ উঠেছে। এদিকে ৫ আগষ্টের পর সাবেক এমপির মাছের ঘের দখল, এলাকায় চাঁদাবাজিসহ নানা অপকর্মের অভিযোগে আব্দুল হক তার ভাতিজাদের বিরুদ্ধে কেন্দ্রে বিস্তারিত তুলে ধরে লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলা বিএনপি সাধারন সম্পাদক রহমত আলী রব্বান। চাঁদার টাকায় নিজের ও পরিবারের সদস্যদের গাড়ী কেনার অভিযোগ করেন রব্বান। তিনি বলেন, দলের সভাপতি আব্দুল হক এক সময় যা সঠিক গণবাহিনীর লোক ছিলেন। পরে তিনি বিএনপিতে যোগ দেন। বিগত সরকারের সময় তিনি আওয়ামী লীগের সাথে আঁতাত করে এলাকায় স্বাচ্ছন্দে বসবাস করেছেন। এদিকে অভিযোগ অস্বীকার করে আব্দুল হক বলেন, রহমত আলী রব্বানই মানুষের ক্লিনিকসহফার্মেসী পুড়িয়ে লুটপাট করেছে। সাবেক এমপির ছেলের মাইক্রোবাস দখলে নিয়েছে। তার নিজের অপকর্ম ঢাকতে আমার বিরুদ্ধে অভিযোগ করেছে।

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

সভাপতি ও সম্পাদক সমর্থকদের দ্বন্দ্বের জের

ভেঙে দেয়া হল মিরপুর উপজেলা বিএনপির কমিটি

আপডেট সময় ০৩:০৭:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪