নিজ সংবাদ ॥ ফকির লালন সাঁইয়ের ১৩৪তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় লালনের আখড়া বাড়িতে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী অনুষ্ঠান। এ উপলক্ষে গতকাল বুধবার বিকেলে লালন একাডেমী মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে কুষ্টিয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শারমীন আখতার বলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সহযোগিতায় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে এবার লালন সাঁইজীর ১৩৪তম তিরোধান দিবসে সকলের সার্বিক সহযোগিতায় তিনদিনের আনুষ্ঠানিকতা রয়েছে। সেই সাথে লালন সংগীতের অনুষ্ঠান। পাশাপাশি ঐতিহ্যবাহী লালন মেলা চলবে। সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে দেশ বিদেশ থেকে লালন ভক্ত ও বাউলেরা আসতে শুরু করেছে। তিনি আরো বলেন, জেলা প্রশাসনের সাথে ছাত্র জনতা, রাজনৈতিক দল, সুশীল সমাজ, ইলেক্টনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, লালন ভক্ত ও বাউলদের সহযোগিতায় উৎসবমুখর পরিবেশে আশা করি শেষ হবে। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মিজানুর রহমান জানান, লালনের অনুষ্ঠানকে কেন্দ্র করে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। জেলা পুলিশের ৮৩২জন সদস্য পালাক্রমে নিরাপত্তার দায়িত্বে থাকবেন। এদের মধ্যে ৭১২জন পোশাকধারী, ৫৭ জন সাদা পোশাকে এবং ৫৭জন ট্রাফিক এর পাশাপাশি ষ্টাইকিং ফোর্স ও মোবাইল টিম থাকবে। তিনি আরো জানা, পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও আনসার বাহিনী নিরাপত্তার দায়িত্বে থাকবেন। যে কোন মুল্যে শান্তি শৃংখলা পরিস্থিতি বজায় রাখতে আমরা কাজ করে যাচ্ছি। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল ওয়াদুদ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জাহাঙ্গীর হোসেন।
টপ নিউজ :
লালন একাডেমিতে প্রশাসনের সংবাদ সম্মেলন
ফকির লালন সাঁইয়ের তিরোধান দিবস সফল করতে সকলের সহযোগিতা চাইলেন জেলা প্রশাসক
-
নিজস্ব সংবাদ : - আপডেট সময় ১২:১৬:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
- 78
জনপ্রিয় সংবাদ















