দৌলতপুর প্রতিবেদক ॥ কুষ্টিয়ার সীমান্ত এলাকায় পৃথক অভিযানে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এসময় ৪ অপরাধীকে আটক করতে সক্ষম হয় তারা। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার চিলামী ইউনিয়নের ইনসাফনগর এলাকা থেকে একটি দেশীয় পিস্তল, ৬ রাউন্ড গুলি ও একটি মটোর সাইকেলের উদ্ধার করে চিলমারি বিওপির সদস্যরা। তবে কোন আসামি আটক করতে পারেনি তারা। অপর দিকে একই সময় উপজেরার ইনসাফনগরের ক্রোফডনগর স্কুল এলাকা থেকে ১ কেজি ৮০০ গ্রাম গাজাসহ আল মামুন ইমন(২২), রাজিব হোসেন (২০) ও মুরাদ হোসেন (২৪) নামের তিন যুবকে আটক করে মহিষকুন্ডির আশ্রয়ন বিওপির সদস্যরা এসময় লাবু ফকির (৩৫) ও ফয়সাল মন্ডল (৪০) নামের দুই আসামি পালিয়ে যায়। পরে রাত ৯ টার দিকে ডাংমড়কা বিজিবি চেক পোষ্ট এলাকা থেকে ৫০ বোতল ফেন্সিডিলসহ রাশরদুল ইসলাম( ৩৫) নামের এক যুবকে আটক করে মহিষকুন্ডি বিওপির সদস্যরা। শুক্রবার মধ্যে রাতে কুষ্টিয়া বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মুর্শেদ রহমানের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসস তথ্য জানানো হয়। এতে আরো বলা হয়, আটক আসামিসহ উদ্ধার হওয়া অস্ত্র, গুলি ও মাদকসহ অন্যান্য মালামাল দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। যার বাজার মূল্য ৩ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা। এবিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ আউয়াল কবির বলেন, পৃথক মামলা হয়েছে আসামি ৪ জনকে আজ কারাগারে পাটানো হয়েছে।
টপ নিউজ :
দৌলতপুর সীমান্তে অস্ত্র ও মাদক উদ্ধার, আটক ৪
-
নিজস্ব সংবাদ : - আপডেট সময় ০৮:৫৪:১১ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
- 69
জনপ্রিয় সংবাদ















