দৌলতপুর প্রতিনিধ ॥ র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ এনামুল হক এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল গতকাল সকাল ৬টার সময় ‘‘কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন হোসেনাবাদ গ্রামে’’ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৮৮ বোতল ফেনসিডিল, যাহার মূল্য আনুমানিক ২,৬৪,০০০/- টাকা এবং ০১টি মোটরসাইকেল সহ মোঃ শিমুল হোসেন (২৭), পিতা-মোঃ মাহাবুল হক, সাং-পুরাতন আমদহ (সুপারী বাগানপাড়া) এবং মোঃ দূর্জয় আহম্মেদ (১৯), পিতা-মোঃ সামছুল হক, সাং-গাছের দিয়ার (নতুনপাড়া), উভয় থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াদেরকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ধৃত আসামিদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামিদেরকে থানায় সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে, এই ধরণের মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া বদ্ধপরিকর। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন, মাদক, অস্ত্র ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।
টপ নিউজ :
দৌলতপুরে ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
-
নিজস্ব সংবাদ : - আপডেট সময় ০৬:৩১:৪২ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪
- 43
জনপ্রিয় সংবাদ















