দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে জরাজীর্ণ ও চলাচলের অযোগ্য প্রধান সড়ক সংস্কারের দাবিতে সর্বস্তরের জনতার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আল্লারদর্গা-ভেড়ামারা প্রধান সড়কটি আল্লারদর্গা বাজারে দেড় কিলোমিটার জুড়ে ভেঙে খানাখন্দক, জরাজীর্ণ ও একটু বৃষ্টিতেই হাটুপানি জমে চলাচলের অযোগ্য হওয়ায় চরম জনদূর্ভোগের সৃষ্টি হচ্ছে। এর ফলে মাঝে মধ্যেই ঘটে দুর্ঘটনা ও প্রাণহানি। তাই জনগুরুত্বপূর্ণ এ প্রধান সড়কটি দ্রুত সংস্কারের দাবিতে গতকাল রবিবার সকাল ১০টায় সড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আল্লারদর্গা বাজারের ব্যবসায়ীবৃন্দ ও সর্বস্তরের জনগণের আয়োজনে প্রায় দেড় ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, আল্লারদর্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার জালাল উদ্দীন, গণঅধিকার পরিষদ দৌলতপুর উপজেলার শাখার সভাপতি শাহাবুল মাহমুদ, ব্যবসায়ী নাসির উদ্দিন, তুষার আহমেদ, বাবু খন্দকার সহ আল্লারদর্গা বাজারের অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ। এ সময় বক্তারা আল্লারদর্গা বাজার দখল মুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ, যানজট মুক্ত, ড্রেনেজ ব্যবস্থা সচল, জরাজীর্ণ ও ভাঙা সড়ক দ্রুত সংস্কারের দাবি জানান।
টপ নিউজ :
দৌলতপুরে প্রধান সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন
-
নিজস্ব সংবাদ : - আপডেট সময় ১২:৪২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪
- 55
জনপ্রিয় সংবাদ















