ঢাকা ০৭:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে

দৌলতপুরে ছাত্রদলের আহ্বায়ক সহ দুই নেতা বহিষ্কার

বিশেষ প্রতিনিধি ॥ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলা শাখার আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল ও  যুগ্ম-আহ্বায়ক মাসুদ পারভেজ রতনকে বহিষ্কার করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ছাত্রদল নেতাদের বহিস্বারের সত্যতা নিশ্চিত করেছেন দৌলতপুর উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কেন্দ্রীয় ছাত্রদের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের সিদ্ধান্ত ক্রমে দৌলতপুর উপজেলা শাখার আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল ও  যুগ্ম-আহ্বায়ক মাসুদ পারভেজ রতনকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়াও একই বিজ্ঞপ্তিতে দলের নেতা-কর্মীদের বহিষ্কৃত দুই নেতার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ প্রদান করা হয়েছে। তবে সাংগঠনিক  শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হলেও কী ধরণের শৃঙ্খলা ভঙ্গ তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। তবে সংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, গত বুধবার উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসে চাঁদাবাজি ও বিএনপির সিনিয়র নেতাদের মারধরের অভিযোগ উঠে। এতে ওই দিন রাতে দৌলতপুর থানায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল সহ ১০ জনের নাম উল্লেখ করে মামলা করেন দৌলতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল কর্নেল । এবিষয়ে দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগকে কেন্দ্র থেকে দুই ছাত্রদল নেতাকে  কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়েছে। তবে তিনি বহিষ্কারের কারন বলতে পারেননি।

জনপ্রিয় সংবাদ

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে

দৌলতপুরে ছাত্রদলের আহ্বায়ক সহ দুই নেতা বহিষ্কার

আপডেট সময় ০৮:২৪:১৬ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪