ঢাকা ১১:২১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ভেড়ামারায় জাতীয় পার্টির জনসভায় মোস্তফা জামাল হায়দার

দেশ এখনো বিপদমুক্ত হয় নাই

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:২৭:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
  • 36

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"curves":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

ভেড়ামারা প্রতিবেদক ॥ দেশমাতা বেগম খালেদা জিয়াা, দেশ নায়ক তারেক রহমান সহ দেশের সকল নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা গায়েবী মামলা প্রত্যাহারের দাবিতে জনসভা করেছে ভেড়ামারা উপজেলা জাতীয় পার্টি (কাজী জাফর)। জাতীয় পার্টি (কাজী জাফর) ভেড়ামারা উপজেলা শাখার আয়োজনে বুধবার (৩০শে অক্টোবর) বিকাল ৩টায় ভেড়ামারা শাপলা চত্বরে এ জনসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার। এসময় তিনি বলেন, দেশ এখনো বিপদমুক্ত হয় নাই, এ কারণে জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে। সরকারের মধ্যে হাসিনার লোক এখনো ঘাপটি মেরে বসে আছে তাই এই পরিস্থিতিতে আমাদের মধ্যে কোন বিভেদ সৃষ্টি করা যাবেনা। প্রধান বক্তার বক্তব্য রাখেন, জাতীয় পার্টি’র (কাজী জাফর) মহাসচিব, কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য ও কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহসান হাবিব লিংকন। তিনি তার বক্তব্যে বলেন- আমার রাজনৈতিক জীবনকে শেখ হাসিনা ধ্বংস করে দিতে চেয়েছিলো, কিন্তু পারে নাই। নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখতে পতিত হাসিনা সরকার আমাকে ৪ বছরের মিথ্যা সাজা দিয়ে জেলে পাঠিয়েছিল। এছাড়াও বাংলাদেশের ১ লক্ষ ৭০ হাজার মানুষকে গায়েবী মিথ্যা মামলা দিয়েছে এবং হাজার হাজার নিরাপরাধ মানুষকে হত্যা করেছে শেখ হাসিনা। বাংলাদেশের জনগণের সাথে শেখ হসিনা যা করেছে তার বিচার এই বাংলার মাটিতে হতে হবে। তিনি আরো বলেন, দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে হবে। দেশমাতা বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নামে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানান। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এনামুল হুদা, ভাষানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য নওয়াব আলী আব্বাস খান, ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগরের আহবায়ক হান্নান আহম্মদ খান বাবলু, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শরীফ, যুগ্ম মহাসচিব কাজী নজরুল ইসলাম ও কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর হাফিজ লালু। ভেড়ামারা উপজেলা জাতীয় পার্টির সভাপতি এম.এ আলম চাঁদ মন্ডলের সভাপতিত্বে ও ভেড়ামারা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজী জাহাঙ্গীর আলম পান্না বিশ্বাসের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আজমত আলী, মিরপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোজাম্মেল হক, সাধারন সম্পাদক শাহাবুল ইসলাম প্রমুখ। এসময় জেলা-উপজেলা জাতীয় পার্টির (কাজী জাফর) হাজারো নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় জাতীয় পার্টির জনসভায় মোস্তফা জামাল হায়দার

দেশ এখনো বিপদমুক্ত হয় নাই

আপডেট সময় ০১:২৭:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪