নিজ সংবাদ ॥ দি ওল্ড কুষ্টিয়া হাইস্কুলের শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার অভিযোগে ঐ স্কুলের ৮ ছাত্রের বিরুদ্ধে স্কুল না যাওয়ার নিষেধাজ্ঞা দিয়েছে স্কুল কতৃপক্ষ। নিষেধাজ্ঞা প্রাপ্তরা সবাই ওই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। গতকাল বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ২টায় সদর উপজেলার হাটশহরিপুর দি ওল্ড কুষ্টিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক আশরাফুল হক উজ্জল এ তথ্য নিশ্চিত করেছেন। নিষেধাজ্ঞা দেয়ার সময় ওই স্কুলে উপস্থিত ছিলেন হাটশহরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মুশতাক হোসেন মাসুদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ। প্রধান শিক্ষক আশরাফুল হক উজ্জলের দাবি, স্কুলের ক্লাস চলাকালীন নারী শিক্ষার্থীদের উত্ত্যক্ত করে আসছিল দশম শ্রেণির ৮ছাত্র। বিষয়টি এর আগেও অভিযুক্ত শিক্ষার্থীর পরিবারের লোকজনকে জানিয়েছি। বিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে অভিযুক্ত ছাত্রদের স্কুলে না যেতে নিষেধাজ্ঞার এ সিদ্ধান্ত। ঘটনা তদন্তে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছি। হাটশ হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মুশতাক হোসেন মাসুদ জানান, বিষয়টি শুনেই আমি সেখানে যায়। অভিযুক্ত ওই ছাত্ররা দীর্ঘ দিন ধরে বিদ্যালয়টির নারী শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার অভিযোগে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। কুষ্টিয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পার্থ প্রতিম শীল বলেন, এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
টপ নিউজ :
দি ওল্ড কুষ্টিয়া হাইস্কুলের ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে ৮ ছাত্রের বিরুদ্ধে স্কুল না যাওয়ার নিষেধাজ্ঞা
-
নিজস্ব সংবাদ : - আপডেট সময় ০৮:৪৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪
- 39
জনপ্রিয় সংবাদ















