নিজ সংবাদ ॥ বিগত ১৫ বছর ধরে সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতনকারী ও ছাত্র রাজনীতিকে কলুষিত করা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে সংশ্লিষ্ট সকল অপরাধীদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় নিয়ে আসা ও আওয়ামী সরকারের আমলে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের সন্ত্রাসীদের নৃশংস হামলার ঘটনায় দায়েরকৃত সকল মামলার আসামীদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল?রবিবার (১০ নভেম্বর) কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের ক্যম্পাসে এ অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে। কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের আহবায়ক আব্দুল কাদেরর সভাপতিত্বে সঞ্চালনা করেন কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট সদস্য সচিব মারুফ হোসেন পিয়াস । অবস্থান কর্মসূচীতে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্বির রহমান রাব্বি, কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক মোঃ জুয়েল উদ্দিন, সদস্য সচিব মো: আশরাফ, কুষ্টিয়া শহর ছাত্রদলের অন্যতম সদস্য সাইফ হোসেন সংগ্রাম সহ প্রমুখ।
টপ নিউজ :
কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচী
-
নিজস্ব সংবাদ : - আপডেট সময় ০৮:৩০:২০ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪
- 251
জনপ্রিয় সংবাদ















