কুষ্টিয়া প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলা তথ্য অফিসের আয়োজনে গতকাল ১৮ সেপ্টেম্বর বুধবার সকাল ১১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের মাগুরা গ্রামে আনিছুর মেম্বারের বাড়ীর সামনে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর অধীনে ‘‘শোষণমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে’’ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। নারী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কুষ্টিয়ার সিনিয়র তথ্য অফিসার মোঃ আমিনুল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্যে শোষণমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে উপস্থিত নারীদের নিজেদের অধিকার রক্ষায় করণীয়, সকল প্রকার অপরাধের ক্ষেত্রে গরীব শ্রেণীর জনগণের জন্য লিগ্যাল এইডের সহায়তা, শিশুদের মানবিক মূলবোধ ও নৈতিক চরিত্র গঠণে মায়েদের ভূমিকা, বাল্যবিবাহ, মাদক ও দুর্নীতি প্রতিরোধ, শিশু ও নারী শিক্ষাসহ উন্নত সমাজ গঠণে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। সভাপতির বক্তব্যেমাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়ার উপ-পরিচালক পারভীন আখতার মাদক ব্যবসায়ী ও ব্যবহারকারীকে ধরিয়ে দিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অবহিতকরণ ও মাদকের ক্ষতিকর দিকসমূহ তুলে ধরে মাদকমুক্ত সমাজ গঠণে উপস্থিত সকলের সহযোগিতার উপর গুরুত্বারোপ করেন। বিশেষ অতিথি হিসেবে গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন পরিণদের চেয়ারম্যান লাল্টু রহমান তার বক্তব্যে ইউনিয়ন পরিষদে সাধারণ ও গরীব শ্রেণীর জনগণের সুযোগ-সুবিধা, শিশুদের উত্তম চরিত্র গঠণে ও মোবাইলের অপব্যবহার রোধে পরিবারের করণীয়, শিক্ষা, বালবিবাহ বন্ধে নারীসহ সকলের সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ২নং ওয়ার্ডের সদস্য মোঃ আনিছুর রহমান। অনুষ্ঠিত নারী সমাবেশে সরকারি কর্মচারী, জনপ্রতিনিধি, নারী, শিশু ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গসহ প্রায় ১৬০ জন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন কুষ্টিয়া জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারি ফারুক হোসেন।
টপ নিউজ :
কুষ্টিয়া জেলা তথ্য অফিসের আয়োজনে গোস্বামী দুর্গাপুরে নারী সমাবেশ
-
নিজস্ব সংবাদ : - আপডেট সময় ১১:৪০:০৮ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪
- 45
জনপ্রিয় সংবাদ















