ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ার প্রবীন সাংবাদিক দৈনিক খবর পত্রিকার বার্তা সম্পাদক সনৎ কুমার নন্দী জীবন মরনের সন্ধিক্ষনে

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ার প্রবীন সাংবাদিক দৈনিক খবর পত্রিকার বার্তা সম্পাদক সনৎ কুমার নন্দী (৭২) জীবন মরনের সন্ধিক্ষনে রয়েছেন। তিনি বর্তমানে ঢাকা বারডেমে লাইফ সাপোর্টে রয়েছেন। কুষ্টিয়া শহরের থানাপাড়া এসসি সাহা রোডের সতেন্দ্রনাথ নন্দী ও পুস্পলতা নন্দী‘র ৪পুত্রের মধ্যে তিনি ছিলেন ৩য়। সনৎ কুমার নন্দী কুষ্টিয়া জেলা স্কুলের গন্ডি পেরিয়ে কুষ্টিয়া সরকারী কলেজ থেকে লেখাপড়া শেষে কুষ্টিয়া থেকে প্রকাশিত সাপ্তাহিক ইস্পাত পত্রিকায় হাতে খড়ি নেন। তিনি দীর্ঘ দিন ইস্পাত পত্রিকার লেখালেখি শেষে দৈনিক আন্দোলনের বাজার পত্রিকার শুরুতে কাজ করেন। ৯০দশকের প্রথমেদকে তিনি ঢাকায় দৈনিক খবর পত্রিকায় কাজ শুরু করেন। তিনি দৈনিক খবর পত্রিকার বার্তা সম্পাদক পদে দায়িত্বে ছিলেন। কুষ্টিয়ার প্রবীন সাংবদিক মতিউর রহমান লাল্টু জানান, সনৎ কুমার নন্দী বেশ কিছু দিন ধরে কিডনী জনিত রোগে আক্রান্ত ছিলেন। বর্তমান জটিল অবস্থা ধারন করে মাস ব্যাপী বঙ্গবন্ধু শেখ মুজবিুর রহমান মেডিকেল কলেজে চিকিৎসাধিন ছিলেন। গত তিন দিন ধরে তিনি বারডেমে লাইফ সাপোর্টে আছেন। সনৎ নন্দীর পারিবারিক সুত্রে জানা গেছে, স্ত্রী কৃষ্ম নন্দী ও একমাত্র ছেলে ইঞ্জিনিয়ার শুভ্র নন্দ। তাঁর আশু রোগ মুক্তি কামনায় শুভাকাংখীদের আশির্বাদ কামনা হয়। এদিকে গতকাল সন্ধায় ঢাকাস্থ কুষ্টিয়া সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ সনৎ নন্দীকে দেখতে বারডেমে যান। সেখানে কিছু সময় অপেক্ষা করেন এবং তাঁর খোঁজ খবর নেন।

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ার প্রবীন সাংবাদিক দৈনিক খবর পত্রিকার বার্তা সম্পাদক সনৎ কুমার নন্দী জীবন মরনের সন্ধিক্ষনে

আপডেট সময় ১১:৪৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪