নিজ সংবাদ ॥ কুষ্টিয়ার পদ্মা নদী থেকে জেলের দোয়াড় জালে রাসেল’স ভাইপার (চন্দ্রবোড়া) সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে । শনিবার (৩১ আগষ্ট) বিকেল সাড়ে ৫ টার দিকে সদর উপজেলার পুরাতন কুষ্টিয়া ব্যাপারী পাড়া এলাকা থেকে বাচ্চাটি উদ্ধার করা হয়। স্থানীয় সুত্রে জানা যায়, পুরাতন কুষ্টিয়া (হরিপুর) এলাকার জেলে নজরুল (৪০) প্রতিদিনের ন্যায় পদ্মা নদীতে মাছ ধরতে যায়। শনিবার বিকেল চারটার দিকে নজরুলের দোয়ার জালে একটি রাসেল’স ভাইপার সাপের বাচ্চা ধরা পড়ে। পরে তিনি মাছ রাখার হাড়িতে সাপের বাচ্চাটিকে লোকালয়ে নিয়ে আসলে স্থানীয় মোহাম্মদ লিটন নামের এক যুবক বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনকে (বিবিসিএফ) কুষ্টিয়া টিমকে খবর দেয়। বিকেল ৫টার দিকে বন বিবিসিএফ’র সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সাপের বাচ্চাটিকে উদ্ধার করে নিয়ে যায়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জীব বৈচিত্র সংরক্ষণ ফেডারেশন বিবিসিএফের সহ-সভাপতি ও মানুষ মানুষের জন্য কুষ্টিয়ার পরিচালক শাহাবউদ্দিন মিলন ও সাংবাদিক নাব্বির আল নাফিজ। জেলে নজরুল বলেন, প্রতিদিনের ন্যায় পদ্মায় মাছ ধরতে যাই। শনিবার বিকেল ৪ টার দিকে পদ্মায় মাছ ধরার সময় আমার দোয়াড় জালে একটি রাসেল’স ভাইপার সাপের বাচ্চা ধড়া পড়ে।পরে বিবিসিএফ টিমকে খবর দিলে তারা এসে উদ্ধার করে নিয়ে যায়। বিবিসিএফ এর সহসভাপতি ও মানুষ মানুষের জন্য কুষ্টিয়ার সভাপতি শাহাবউদ্দিন মিলন বলেন, শনিবার বিকেল ৪ টার দিকে পদ্মায় জেলের দোয়াড় জালে একটি রাসেল’স ভাইপারের বাচ্চা আটক রয়েছে এমন সংবাদের ভিত্তিতে আমরা হরিপু ব্যাপারী পাড়া এলাকায় যাই এবং সাপের বাচ্চাটিকে উদ্ধার করি। পরে সন্ধ্যার দিকে রাসেলস ভাইপারের বাচ্চাটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
টপ নিউজ :
কুষ্টিয়ার পদ্মা নদী থেকে রাসেল’স ভাইপার সাপের বাচ্চা উদ্ধার
-
নিজস্ব সংবাদ : - আপডেট সময় ০১:১৮:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪
- 49
জনপ্রিয় সংবাদ















