নিজ সংবাদ ॥ ক্ষমতার পটপরিবর্তনের ধাক্কায় পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি ও রদবদল চলছে। তারই ধারাবাহিকতায় এবার ২৬ পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তাকে ২৬ জেলার দায়িত্ব দেয়া হয়েছে। এর মধ্যে কুষ্টিয়া জেলায় নবাগত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেলেন মো: মিজানুর রহমান। তিনি কুমিল্লার ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত ছিলেন। কুষ্টিয়ার বর্তমান পুলিশ সুপার আলমগীর হোসেনের নতুন কর্মস্থল হয়েছে রংপুর রেঞ্জের ডিআইজি অফিসে। গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপ-সচিব মো. মাহাবুর রহমান শেখ। প্রজ্ঞাপনে বলা হয়, ব্রাহ্মণবাড়িয়া, কুড়িগ্রাম, নওগাঁ, দিনাজপুর, সুনামগঞ্জ, ফেনী, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, মৌলভীবাজার, ফরিদপুর, জয়পুরহাট, ভোলা, খাগড়াছড়ি, বরগুনা, কক্সবাজার, রাজবাড়ী, পিরোজপুর, সাতক্ষীরা, খুলনা, কুষ্টিয়া, নড়াইল, শেরপুর, মাদারীপুর, চুয়াডাঙ্গা, ঝালকাঠী ও লালমনিরহাট জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর আগে ২৭ আগস্ট ঢাকা, চট্টগ্রাম, রংপুর, কুমিল্লা, রাজশাহী, সিলেট, নারায়ণগঞ্জ, ঝিনাইদহ, মাগুরা, টাঙ্গাইল ও নরসিংদীসহ ২৪ জেলায় পুলিশ সুপার দেয়া হয়েছিল। নতুন ২৬ পুলিশ সুপারের মধ্যে রয়েছেন মোহাম্মদ জাবেদুর রহমান ব্যাম্বনবাড়িয়া, রিয়াজ উদ্দিন আহমেদ কুড়িগ্রাম, মোঃ কুতুব উদ্দিন নওগাঁ, নাজমুল হাসান দিনাজপুর, আ,ফ,ম আনোয়ার হোসেন খান সুনামগঞ্জ,, মোঃ হাবিবুর রহমান ফেনী, মোঃ জেদান আল মুছা বগুড়া, মোঃ” রেজাউল করিম চাপাইনবাবগঞ্জ, এম, কে, এইচ জাহাঙ্গীর হোসেন মৌলভী বাজার, মোঃ আব্দুল জলিল ফরিদপুর, মুহম্মদ আব্দুল ওয়াহাব জয়পুর হাট, মোহাম্মদ শরীফুল হক ভোলা, মোঃ আরেফিন জুয়েল খাগড়াছড়ি, মোঃ ইব্রাহিম খলিল বরগুনা, মুহম্মদ রহমত উল্লাহ কক্সবাজার, মোছাঃ শামীমা পারভিন রাজবাড়ি, খাঁন মোহাম্মদ আবু নাসের পিরোজপুর, মোঃ মনিরুল ইসলাম সাতক্ষিরা, টি, এম মোশাররফ হোসেন খুলনা, মোঃ মিজানুর রহমান কুষ্টিয়া, কাজী এহসানুল কবির নড়াইল, মোঃ আমিনুল ইসলাম শেরপুর, মোঃ সাইফুজ্জামান মাদারীপুর, খন্দকার গোলাম মাওলা চুয়াডাঙ্গা, উজ্জল কুমার রায় ঝালকাঠি ও তরিকুল ইসলাম লালমনিরহাট।
টপ নিউজ :
দেশের ২৬ জেলায় নতুন এসপি
কুষ্টিয়ার নয়া পুলিশ সুপার মিজানুর রহমান
-
নিজস্ব সংবাদ : - আপডেট সময় ১২:৫৯:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪
- 1026
জনপ্রিয় সংবাদ















