ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে তিন যুবক ভারতে পালানোর চেষ্টা, ঠাঁই হল কারাগারে

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার সময় নাটোর ও রাজশাহীর তিন যুবককে আটক করে বিজিবি। পরে তাদের দৌলতপুর থানায় সোপর্দ করা হয়। গতকাল শনিবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

তারা হলেন, নাটোর সদর উপজেলার চক বৈদ্যনাথ গ্রামের আমিনুল ইসলামের ছেলে রাশেদুল ইসলাম (৩৭), উত্তর বড়গাছা জোলারপাড়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে রেজাউল ইসলাম (৩০) ও রাজশাহীর বাঘা উপজেলার হরিরামপুর গ্রামের আনসার সরকারের ছেলে আমিনুল ইসলাম ডাবলু (৪২)। এদের মধ্যে রাশেদুল ও রেজাউল নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের ঘনিষ্ঠ সহযোগী বলে জানা গেছে। আটককৃতদের মধ্যে রাশেদুলের বিরুদ্ধে হত্যা, নাশকতাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। রেজাউলের বিরুদ্ধে মাদক, মোটরসাইকেল চুরি, চাঁদাবাজিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। এছাড়া এদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন নাশকতা ও হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগেও আলাদা মামলা রয়েছে। অপরদিকে আমিনুলের নামে রয়েছে মাদকসহ সন্ত্রাসী কর্মকান্ডের মামলা। কুষ্টিয়ার ৪৭ বিজিবি ব্যাটালিয়ন সূত্র জানায়, শুক্রবার বিকেল তিনটার দিকে দৌলতপুর উপজেলার উদয়নগর বিজিবি বিওপির সীমান্ত পিলার ৮৪/৫-এস থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আতারপাড়া গ্রামের জনৈক আকবর আলীর বাড়িতে তিন যুবক অবস্থা করছে বলে জানতে পারে বিজিবি। তারা গোপনে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশের জন্য অবস্থান করছিলেন। সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে বিজিবি সদস্যরা। পরে তাদের বিরুদ্ধে খোজ খবর নিয়ে জানতে পারে তারা বিভিন্ন মামলার পলাতক আসামি। আটকের পর তাদের বিজিবির কুষ্টিয়া সদর দপ্তরে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়। দৌলতপুর থানায় অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগের মামলা হয়। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, শনিবার বিকেলে তিনজনকে আদালতের মাধ্যমে কুষ্টিয়া কারাগারে পাঠানো হয়েছে। কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান বলেন, দৌলতপুর সীমান্ত পথ দিয়ে অবৈধভাবে পারাপার ঠেকাতে বর্তমানে বিজিবির টহল তৎপরতা জোরদার করা হয়েছে। বিজিবির কঠোর নজরদারির এই কার্যক্রম অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে তিন যুবক ভারতে পালানোর চেষ্টা, ঠাঁই হল কারাগারে

আপডেট সময় ১২:২৫:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪