নিজ সংবাদ ॥ গতকাল ২ নভেম্বর শনিবার কুষ্টিয়া জেলা প্রশাসক ও সমবায় বিভাগ কুষ্টিয়ার আয়োজনে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলার সকল সমবায়ীবৃন্দদের কে নিয়ে সমবায় ্র্যলি ও জাতীয় পতাকা এবং সমবায় পতাকা উত্তোলনসহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আপন বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি ও কুষ্টিয়া জেলা সমবায় ইউনিয়নের সহসভাপতি আমিনুল ইসলাম নাঈম এর পরিচালনায় কুষ্টিয়ার জেলা সমবায় অফিসার মোঃ আহসান হাবিব এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানটির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোছাঃ শারমিন আক্তার, জেলা প্রশাসক(ভারপ্রাপ্ত) কুষ্টিয়া । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবু রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার, কুষ্টিয়া। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার পার্থ প্রতীম শীল, কুষ্টিয়া। বিশেষ অতিথি ছিলেন মো সামিউল ইসলাম,অধ্যক্ষ আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট, কুষ্টিয়া। অনুষ্ঠানটির শুরুতেই সমবায় দিবসের মূল প্রতিপাদ্যের উপর প্রবন্ধ উপস্থাপন করেন জেলা সমবায় কার্যালয়ের উপ-সহকারী নিবন্ধক মোঃ আনিছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট এর অধ্যক্ষ মো সামিউল ইসলাম,সদর উপজেলা নির্বাহী অফিসার পার্থ প্রতীম শীল, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু রাসেল ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোছাঃ শারমিন আখতার।
টপ নিউজ :
কুষ্টিয়ায় ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত
-
নিজস্ব সংবাদ : - আপডেট সময় ০৮:৫৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
- 39
জনপ্রিয় সংবাদ















