নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সামাজিক দ্বন্দ্বের জেরে দুই পক্ষের সংঘর্ষকালে সদর উপজেলার ইবি থানাধীন গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ড সদস্য মামুন-অর রশিদ মামুন হত্যাকাে ? গত রবিবার (২৫ আগস্ট) সকালের দিকে গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের আশান নগর গ্রামের মামুন মেম্বারের পক্ষের শতশত নারী-পুরুষ একই এলাকার বাসিন্দা ও চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত আনিসুজ্জামান লালনকে সন্ত্রাসী কর্মকারে হুকুমদাতা হিসেবে তার ও সকল অপরাধীদের বিচারের দাবীতে বিক্ষোভ-মানববন্ধন করেন ? মানববন্ধনকালে এলাকাবাসী অভিযোগ করে বলেন- এএসপি আনিসুজ্জামান লালন প্রতি সপ্তাহে দুইদিন বাড়ীতে এসে গোস্বামী দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান দবির উদ্দিন,আসাননগর গ্রামের হায়দার আলীর ছেলে সিরাজুল, মাসুদ, আনছার আলীর ছেলে আবুল কাশেম, জোয়াদ আলী মন্ডলের ছেলে হারুন, মান্নান, জোরআলী, চান্দালী, বাবলু, আরজ, মাসুদ সহ আরও অনেকেই স্পটে থেকে মামুন মেম্বারকে হত্যা করেছে বলে অভিযোগ করেন? তারা আরও বলেন এএসপি লালন তার বাহিনী দিয়ে হত্যাকান্ড ঘটিয়েই থেমে থাকেনি,, চালিয়েছেন চুরি, ডাকাতি, লুটপাট, ভাংচুর, বাড়ী ঘর সহ পাটের গোডাউনে অগ্নিসংযোগ ? বর্তমানে এলাকায় শান্তি রক্ষার্থে অতিরিক্ত পুলিশ প্রশাসন মোতায়েন রয়েছে ?
টপ নিউজ :
কুষ্টিয়ায় হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন
-
নিজস্ব সংবাদ : - আপডেট সময় ১১:৩৭:০৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪
- 37
জনপ্রিয় সংবাদ















