ঢাকা ০৯:০১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

কুষ্টিয়ায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্র্রেট’র অপসারণের দাবীতে কালেক্টরেট চত্বরে ছাত্র-জনতার অবস্থান ধর্মঘট

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় হত্যা চেষ্টা মামলায় আওয়ামী লীগের তিন নেতাসহ ছয় আসামিকে জামিন দেয়ায় দ্বিতীয় দিনের মত সোমবার সকালে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র জনতার ব্যানারে কুষ্টিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্র্রেট মাহমুদা সুলতানার অপসারনের দাবীতে অবস্থান ধর্মঘট কর্মসুচী পালন করেছে। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোন সমন্বয়ককে ঐ অবস্থান ধর্মঘটে দেখা যায়নি। কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে এই অবস্থান ধর্মঘট থেকে অনতিবিলম্বে সিনিয়র জুডিশিয়রা ম্যাজিষ্ট্রেটের অপসারণ দাবী করা হয়। অন্যাথায় বৃহত্তর আন্দোলনের ডাক দেয়ার হুশিয়ারী দেয়া হয়। তবে এসময় কাউকে বক্তব্য দিতে দেখা যায়নি। অনেক খুঁজে সেখানে কয়েকজন ছাত্রকে পাওয়া গেল যারা নাকি সহকারী সমন্বয়কের দায়িত্বে আছেন। এদের মধ্যে ছিল সহকারী সমন্বয়ক নামধারী ছাত্র  মারুফ ও আসিফ আল আজাদ। এসময় ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ সংগঠনের অনেককে দেখা গেছে। এদিকে এবিষয়ে জেলা সমন্বয়ক মোস্তাফিজুর রহমানের নিকট জানতে চাইলে সে বলে আমি ট্রেনে ঢাকার পথে।   বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজ কোন কর্মসুচী ছিল না তবে কেউ এই ব্যানার ব্যবহার করে অবস্থান ধর্মঘটের কর্মসুচী পালন করতে পারে আমার জানা নেই। জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলকারী তামজিদ হোসেন জনিকে (২৬) হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগ নেতা ও কুষ্টিয়া পৌরসভার তিন কাউন্সিলরসহ ছয়জনকে বৃহস্পতিবার গ্রেফতার করে র‌্যাব। রোববার কুষ্টিয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানার আদালত তাদের জামিন দেন। এর পরে দুপুরে জামিন  বাতিল ও বিচারক প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ এবং মানববন্ধন করে ছাত্র-জনতা। জামিন পাওয়া তিন কাউন্সিলর হলেন- কুষ্টিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইফুল হক মুরাদ, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম নজু ও ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনিছ কোরাইশী। তারা সকলেই আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত। তবে বিষয়টি নিশ্চিত করে আদালত সূত্র জানায়, তাদের দাবি মেনে নেয়ার আশ্বাস দেয়ায় মানববন্ধন সংক্ষিপ্ত করে আদালত ছেড়ে চলে যায় ছাত্র-জনতা। এর পর আদালত জামিনকৃত ৬আসামীকে শোন এ্যারেষ্ট দেখিয়ে অন্য একটি মামলায় আটক করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। উল্লেখ্য, কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এলোপাতাড়ি মারপিট ও গুলি করে তামজিদ হোসেন জনি (২৬) নামে এক আন্দোলনকারীকে হত্যাচেষ্টার ঘটনায় মামলা হয়েছে। মামলায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফকে নির্দেশদাতা আসামি করা হয়। মামলায় ৭৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৪০/৪৫ জনকে। গ্রেফতারকৃত কাউন্সিলররা এই মামলার আসামি।

জনপ্রিয় সংবাদ

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

কুষ্টিয়ায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্র্রেট’র অপসারণের দাবীতে কালেক্টরেট চত্বরে ছাত্র-জনতার অবস্থান ধর্মঘট

আপডেট সময় ১১:৪৮:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪