ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

নিজ সংবাদ ॥ কুুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ৪ কেজি গাঁজাসহ ইয়ারুল ইসলাম (৪৭) নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। গতকাল রবিবার সকালে কুষ্টিয়া সদর উপজেলার চৌড়হাস এলাকা থেকে মাদকসহ তাকে আটক করা হয়। সে দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের শেহালা গ্রামের মৃত খেদু মন্ডলের ছেলে। র‌্যাব সূত্র জানায়, র‌্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান-এর নেতৃত্বে র‌্যাবের আভিযানিক দল গতকাল রোববার সকাল সোয়া ৭টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার চৌড়হাস এলাকায় মাদক উদ্ধার অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী ইয়ারুল ইসলামকে আটক করা হয়। এসময় জব্দ করা হয় মাদক পাচার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল। উদ্ধার করা মাদকের আনুমানিক সিজার মূল্য ১ লক্ষ ২০ হাজার টাকা নির্ধারণ করে আটক মাদক ব্যবসায়ীকে কুষ্টিয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদক আইনে একটি মামলা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় ১২:৪০:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪