নিজ সংবাদ ॥ র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খানের নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল গতকাল (২৭ সেপ্টেম্বর) শুক্রবার সকাল ৭ টার র সময় র্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় ‘‘কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন সোনাইকুন্ডি গ্রামে’’ একটি মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে। ওই অভিযানে ৮ কেজি গাঁজা ও ৫৪ বোতল ফেনসিডিল (যার মূল্য আনুমানিক ৪ লাখ ২ হাজার টাকা) সহ দৌলতপুর উপজেলার সোনাইকুন্ডি পশ্চিমপাড়া গ্রামের আনারুল মন্ডলের ছেলে জহুরুল ইসলাম (৪২), ফারুক হোসেন (৩৬), মৃত কলিম সরদারের ছেলে টিপু সরদার (৪২) ও আনারুল মন্ডলের ছেলে সজীব মন্ডল (২৮) কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামত সহ গ্রেফতারকৃত আসামিদের থানায় সোপর্দ করা হয়েছে।
টপ নিউজ :
কুষ্টিয়ায় র্যাবের অভিযানে গাঁজা ও বোতল ফেনসিডিলসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার
-
নিজস্ব সংবাদ : - আপডেট সময় ১১:৪৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪
- 61
জনপ্রিয় সংবাদ















