ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে জেল পলাতক আসামি গ্রেফতার

নিজ সংবাদ ॥ চলতি বছরের ৭ আগষ্ট কুষ্টিয়া জেলা কারাগার হতে ৯৮ জন কারাবন্দি  জেলখানার তালা ভেঙ্গে পালিয়ে যায়। আসামি পলায়নের ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় এ সংক্রান্তে একটি মামলা দায়ের করা হয়, যার মামলা নং-১০, তারিখ ১৪ আগষ্ট ২০২৪, ধারা-৩৩২/৩৩৩/৩৫৩/৩০৭/২২৪ পেনাল কোড ১৮৬০। পলাতক আসামিদের গ্রেফতারের ব্যাপারে র‌্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ১০ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ১১ টার দিকে কুষ্টিয়ার কুমারখালী থানার পান্টি (কারিগরপাড়া) এলাকা হতে পলাতক আসামি মোঃ মিঠুন ইসলাম (২৬) কে গ্রেফতার করে। মিঠুন ইসলাম কুমারখালীর পান্টি (কারিগরপাড়া) এর মৃত আবু মুসা ওরফে আবু মুন্সির ছেলে। পরবর্তীতে গ্রেফতারকৃত মিঠুন ইসলামকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব কর্তৃপক্ষ।  

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে জেল পলাতক আসামি গ্রেফতার

আপডেট সময় ১১:১২:৩৩ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪