ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:০৫:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪
  • 33

নিজ সংবাদ ॥ কুষ্টিয়া জেলার সদর থানাধীন থানাপাড়া এলাকায় শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনের সময় দুষ্কৃতিকারীদের দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে ইউসুফ শেখ(৬৬), পিতা-মৃত এদাত আলী শেখ, সাং-চর থানাপাড়া, থানা-কুষ্টিয়া সদর, জেলা-কুষ্টিয়া মৃত্যুবরণ করে। উক্ত হত্যাকান্ডের প্রেক্ষিতে নিহেতের মেয়ে বাদী হয়ে কুষ্টিয়া জেলার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে, যার মামলা নং-১৭, তারিখ ১৯/০৮/২০২৪, ধারাঃ ১৪৩/৩০২/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০। উক্ত মামলার এজাহারনামীয় আসামীদের গ্রেফতারের জন্য সিপিসি-১, কুষ্টিয়া গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় গতকাল ২  সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার সময় গোপন সংবাদের ভিত্তিতে উক্ত মামলার এজাহারনামীয় ১৭ নং পলাতক আসামি টুটুল মোল্লা (৩৫), পিতা-মৃত আব্দুল মান্নান, সাং-থানাপাড়া, থানা-সদর, জেলা-কুষ্টিয়াকে কুষ্টিয়া জেলার সদর থানাধীন কুঠিপাড়া এলাকা হতে গ্রেফতার করে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

আপডেট সময় ০১:০৫:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪