ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় পলিথিন ব্যাগ ব্যবহার করায় ৫ ব্যবসায়ীকে জরিমানা

নিজ সংবাদ ॥ সুপারশপের পর দেশের কাঁচাবাজারেও শুক্রবার থেকে নিষিদ্ধ হয়েছে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার। তারই অংশ হিসেবে কুষ্টিয়ায় অভিযান চালিয়েছে বিশেষ টাস্কফোর্স কমিটি। অভিযানে দোকানে নিষিদ্ধ পলিথিন ব্যাগ রাখায় পাঁচ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার রেকসোনা খাতুনের নেতৃত্বে পৌর বাজারসহ বেশ কয়েকটি বাজারে এই অভিযান চালানো হয়। এ ছাড়া দামের অসংগতি ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগে এক মুরগি ব্যবসায়ীকে অর্থদ  দিয়েছে টাস্কফোর্স কমিটি। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন বলেন, সরকার আজ শুক্রবার থেকে দেশব্যাপী পলিথিন ব্যবহার ও বাজারজাতকরণ নিষিদ্ধ ঘোষণা করায় ও বাজার নিয়ন্ত্রণে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা। অভিযানে জেলা ভাক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন ম লসহ টাস্কফোর্স কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় পলিথিন ব্যাগ ব্যবহার করায় ৫ ব্যবসায়ীকে জরিমানা

আপডেট সময় ০৮:০৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪