ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় নিজেই নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:০০:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
  • 52

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় নিজেই নিজের গলা কেটে আত্মহত্যা করেছেন  এক ব্যক্তি।  ঘটনাটি ঘটেছে কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর সাদ্দাম বাজার এলাকার। নিহত ব্যক্তির নাম খন্দকার মাহে আলম ওরফে বোনো (৬০) । সে পূর্ব মজমপুর গ্রামের হোমিওপ্যাথি ডাক্তার মরহুম নাসির উদ্দিন ওরফে নাসির ডাক্তারের ৪র্থ ছেলে। গতকাল বুধবার (২৩ অক্টোবর) সকাল ৬টার দিকে নিজ বাসার সিঁড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মাহে আলম দীর্ঘ ২০-২২ বছর বছর যাবত মানসিকভাবে ভারসাম্যহীন। সে তার বাবার  হোমিওপ্যাথিক চিকিৎসায় সহযোগিতা করতেন। নিহতের পরিবার জানায়, মাহে আলম পেশায় একজন হোমিওপ্যাথিক চিকিৎসক ছিলেন। দীর্ঘদিন যাবত মানসিকভাবে অসুস্থ। তিনি সব সময় বাড়িতে থাকতেন। অসংলগ্ন কথাবার্তা ও আচরণ করতেন। ভোরে ফজরের নামাজ আদায় শেষে ছুরি দিয়ে নিজের গলায় আঘাত করে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। এসময় মাহে আলম গোংরাতে থাকলে বাইরে গরুর খাবার দেয়ার  সময় তার ছেলের কানে শব্দটি  ভেসে আসে। সে দ্রুত সিড়ির দিকে এগিয়ে যায়। দেখে তার বাবা রক্তাক্ত অবস্থায় মেঝেতে ছটফট করছে। এসময় তার ছেলে আত্মচিৎকার করে বাড়ীর সকলে ডাকে। তারা দ্রুত তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যায়। পথিমধ্যেই তার মৃত্যু হয়।  নিহত মাহে আলমের ছোট ভাই শাহিনুর রহমান বলেন, অনেক আগে থেকেই আমার ভাই মানসিকভাবে অসুস্থ ছিলেন। নিজেই নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা করেছেন। এটা হত্যাকান্ড হতে পারে না। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, নিহতের পরিবার জানিয়েছে তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। নিজেই নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তারপরও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নিহত মাহে আলম ১পুত্র ও ৩ কন্যা সন্তানের জনক।

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় নিজেই নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা

আপডেট সময় ০১:০০:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪