নিজ সংবাদ ॥ চলতি বছরের গত ৭ আগষ্ট কুষ্টিয়া জেলা কারাগার হতে ৯৮ জন কারাবন্দি জেলখানার তালা ভেঙ্গে পালিয়ে যায়। আসামি পলায়নের ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় এ সংক্রান্তে একটি মামলা দায়ের করা হয়, যার মামলা নং-১০, তারিখ ১৪ আগষ্ট ২০২৪, ধারা-৩৩২/৩৩৩/৩৫৩/৩০৭/২২৪ পেনাল কোড ১৮৬০। পলাতক আসামিদের গ্রেফতারের ব্যাপারে র্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় র্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খানের নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল গত ১১ অক্টোবর রাত সাড়ে ১০টায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ডাংমড়কা গ্রাম হতে পলাতক আসামি ডাংমড়কা পশ্চিমপাড়ার হাবিবুর রহমানের ছেলে মোঃ ফারুক হোসেন (৩০) কে গ্রেফতার করে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামি ফারুক হোসেনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
টপ নিউজ :
কুষ্টিয়ায় জেল পলাতক আসামী র্যাবের হাতে গ্রেফতার
-
নিজস্ব সংবাদ : - আপডেট সময় ১২:৪৯:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
- 96
জনপ্রিয় সংবাদ















