নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় র্যাবের অভিযানে একজন জেল পলাতক আসামি গ্রেফতার হয়েছে। র্যাব সূত্রে জানা গেছে, গত ৭ আগষ্ট ২০২৪ তারিখ কুষ্টিয়া জেলা কারাগার হতে ৯৮ জন কারাবন্দি জেলখানার তালা ভেঙ্গে পালিয়ে যায়। আসামি পলায়নের ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় এ সংক্রান্তে একটি মামলা দায়ের করা হয়, যার মামলা নং-১০, তারিখ ১৪ আগষ্ট ২০২৪, ধারা-৩৩২/৩৩৩/৩৫৩/৩০৭/২২৪ পেনাল কোড ১৮৬০। পলাতক আসামিদের গ্রেফতারের ব্যাপারে র্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় ৭ সেপ্টেম্বর ২০২৪ তারিখ সকাল সাড়ে ৭ টায় “কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন বাহিরমাদি গ্রাম” হতে পলাতক আসামি মোঃ আব্দুল রাজ্জাক(৪৭), পিতা-মৃত আনসার আলী, সাং-বাহিরমাদি, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়।
টপ নিউজ :
কুষ্টিয়ায় জেল পলাতক আসামি গ্রেফতার
-
নিজস্ব সংবাদ : - আপডেট সময় ০৬:৩২:৫০ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪
- 39
জনপ্রিয় সংবাদ















