কুমারখালী প্রতিনিধি ॥ বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং ছাত্র জনতার আন্দোলনে শহীদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় শান্তি সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) বিকালে জগন্নাথপুর ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে মহেন্দ্রপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশি ও সাবেক পৌর মেয়র জেলা বিএনপির অন্যতম সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম আনসার প্রামানিক। জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির উপদেষ্টা আব্দুর রশিদ মন্ডলের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক কে এম আলম টমে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা যুবদলের আহবায়ক অ্যাডভোকেট জাকারিয়া আনসার মিলন, জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, উপজেলা বিএনপি নেতা কাজী মমিনুল হক পলাশ, কুমারখালী পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান কাজল, কুষ্টিয়া কৃষক দলের সদস্য ফজলুল করিম রইচ, বিএনপি নেতা হাজী আব্দুল করিম। উপস্থিত ছিলেন বিএনপি, যুবদল, সেচ্চাসেবকদল, ছাত্রদল সহ অত্র সংগঠনে নের্তীবৃন্দ প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন কুমারখালী পৌর যুবদলের আহবায়ক নুর আলম বুলবুল। দোয়া মাহফিল পরিচালনা করেন কুমারখালী ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মোঃ আব্দুল মালেক।
টপ নিউজ :
কুমারখালী জগন্নাথপুর বিএনপির শান্তি সমাবেশ ও দোয়া মাহফিল
-
নিজস্ব সংবাদ : - আপডেট সময় ০৭:১৪:০৭ অপরাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪
- 55
জনপ্রিয় সংবাদ















