কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে পরকীয়া প্রেমের অভিযোগে প্রেমিক মাদ্রাসা শিক্ষক ও প্রেমিকা গৃহিনীকে রাতভোর গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে মারধরের ঘটনা ঘটেছে। উপজেলার সদকী ইউনিয়নের ঘাঁসখাল গ্রামে ঘটে এঘটনা। খবর পেয়ে শনিবার (৩১ আগষ্ট) সকালে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। অভিযুক্ত ওই শিক্ষকের নাম মো. শহিদুল ইসলাম (৫০)। তিনি সদকী দাখিল মাদ্রাসার বাংলা শিক্ষক। তার বাড়ি রাজশাহী জেলায়। আর গৃহিনী রোজিনা খাতুন (৩৩) ইউনিয়নের ঘাঁসখাল গ্রামের শাহিন আলীর স্ত্রী ও এক সন্তানের জননী। এলাকাবাসী জানান, গৃহিনী রোজিরার স্বামী ঢাকায় হকারের কাজ করেন। মাদ্রাসা শিক্ষক শহিদুল দীর্ঘদিন ধরে বাড়িতে এসে তার নবম শ্রেণিতে পড়ুয়া সন্তানকে প্রাইভেট পড়াচ্ছেন। পড়াতে এসে ওই গৃহিনী ও শিক্ষক পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। প্রেমের জেরে শিক্ষক গত শুক্রবার আনুমানিক রাত দুইটার দিকে গৃহিনীর ঘরে ঢোকেন। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে তাদের আপত্তিকর অবস্থায় ধরে ফেলেন। সেসময় উৎসুক জনতা তাদের গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাতভোর মারধর করেন। আর খবর পেয়ে শনিবার সকালে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। সকালে সরেজমিন গিয়ে দেখা যায়, বাড়ির উঠানে একটি গাছের সঙ্গে দড়ি দিয়ে বাঁধা হয়েছে ওই মাদ্রাসা শিক্ষক ও গৃহিনী। তাদের হাত ও পিঠ বাঁধা। বাড়িতে উৎসুক জনতার ভিড়। এসময় মাদ্রাসা শিক্ষক শহিদুল ইসলাম বলেন, প্রাইভেট পড়াতে এসে তিনি ছাত্রের মায়ের সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। প্রেমের টানে শুক্রবার রাতে আসলে জনগণ তাদের হাতে নাতে ধরে ফেলেন। পরে তাদের গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে মারধর করা হয়েছে। গৃহিনী রোজিনা খাতুন বলেন, শিক্ষকের কাছে তার ছেলে প্রাইভেট পড়ে অনেক দিন। তবে আজই প্রথম রাতে বাড়ি এসেছেন স্যার। সদকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজুল আবেদীন দ্বিপ বলেন, তিনি লোকমুখে ও ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছেন যে, পরকীয়া প্রেমের জেরে এক মাদ্রাসা শিক্ষক ও এক গৃহিনীকে দড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। তাদের মরধরও করা হয়েছে। তিনি সঠিক তদন্তের মাধ্যমে সুষ্ঠ বিচার চান। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. আকিবুল ইসলাম বলেন, এক মাদ্রাসা শিক্ষক ও এক নারীকে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল উৎসুক জনতা। খবর পেয়ে তাদের উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
টপ নিউজ :
কুমারখালীতে রাতভোর মাদ্রাসা শিক্ষক ও পরকীয়া প্রেমিকাকে বেঁধে মারধর
-
নিজস্ব সংবাদ : - আপডেট সময় ০১:১৬:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪
- 58
জনপ্রিয় সংবাদ















