ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কুমারখালীতে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কুমারখালী প্রতিবেদক ॥ কেক কাটা, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে কুমারখালীতে জাতীয়তাবাদী জেলা যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। ২৭ অক্টোবর, রবিবার এ উপলক্ষ্যে বেলা সাড়ে ১১ টায় কুমারখালীর হলবাজারে উপজেলা যুবদলের কার্যালয়ের সামনে কেক কাটা শেষে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে যুবদল কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুমারখালী পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা নুরুল ইসলাম আনসার প্রামাণিক, কুমারখালী উপজেলা যুবদলের আহ্বায়ক জাকারিয়া আনসার মিলনসহ যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় নানা আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন নেতাকর্মীরা।

জনপ্রিয় সংবাদ

কুমারখালীতে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আপডেট সময় ০২:০৪:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪