কুমারখালী প্রতিনিধি ॥ কুষ্টিয়ার কুমারখালীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২১ অক্টোবর রোববার দুপুরে স্থানীয় সাংবাদিক কাঙ্গাল হরিনাথ স্মৃতি যাদুঘর অডিটোরিয়াম বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির উপজেলা শাখার আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । ‘ফুলের মতো ফুটবো মোরা, আলোর মতো ছুটবো, জ্ঞানের আলো সাথে নিয়ে, দেশটাকে গড়বো’। এই প্রতিপাদ?্যকে সামনে রেখে অনুষ্ঠিত অত্র সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইবির আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ?্যাপক এ কে এম মফিজুল ইসলাম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কুমারখালী উপজেলা সভাপতি(উঃ) ইসরাইল হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুমারখালী ফাযিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা জুলফিকার আলী ও ছাত্র শিবিরের কুষ্টিয়া জেলা সভাপতি ইমরান হোসাইন। অনুষ্ঠানে এইচ এস সি, আলিম ও সমমান পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করায় শতাধিক কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেওয়া হয়।
টপ নিউজ :
কুমারখালীতে ছাত্র শিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
-
নিজস্ব সংবাদ : - আপডেট সময় ১২:৩৭:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪
- 59
জনপ্রিয় সংবাদ















