নিজ সংবাদ ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই আহবায়ককে বহিষ্কারের ৬ দিনের মাথায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল কর্নেলকে সাংগঠনিক পদ থেকে বহিস্কার করা হয়েছে। শুক্রবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সংসদ থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাফর ইকবাল কর্নেলের বিরুদ্ধে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারন সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এর অনুমোদনক্রমে শুক্রবার এই সিদ্ধান্ত জানানো হয়। বহিস্কৃতের অপকর্মের কোন দায়দায়িত্ব দল নেবে না উল্লেখ করে তার সাথে যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের কোনরুপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনাও প্রদান করা হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে। দৌলতপুর উপজেলা যুবদলের আহ্বায়ক বেনজির আহমেদ বাচ্চু বহিস্কারের সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে গত ৭ সেপ্টেম্বর উপজেলা ছাত্রদল আহবায়ক মাসুদুজ্জামান রুবেল, যুগ্ম আহবায়ক মোঃ মাসুম পারভেজ রতন ও স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাশেদুল ইসলাম শামীমকে একই অভিযোগে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
টপ নিউজ :
এবার দৌলতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়কে বহিস্কার
-
নিজস্ব সংবাদ : - আপডেট সময় ১১:২৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪
- 35
জনপ্রিয় সংবাদ















