নিজ সংবাদ ॥ কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্যোগে ‘হযরত মুহাম্মদ মোস্তফা (সাঃ) এর জীবনী ও কর্ম’ এর উপর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শারমীন আখতার। আলোচনায় অংশ নেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের, সিভিল সার্জন ডাঃ আকুল আহমেদ, বৃহত্তর কুষ্টিয়া ওলামা পরিষদের সভাপতি মুফতি মাওলানা আব্দুল হামিদ, কুষ্টিয়া কুওয়াতুল ইসলাম আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা তরিকুর রহমান, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক হেলালুজ্জামান, ডিসি কোর্ট জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুস সামাদ প্রমুখ। আলোচনায় বক্তাগণ- নবীর কর্ম জীবনের উপর কোরআন ও হাদিসের আলোকে বক্তব্যে বলেন, মহানবীর জীবনাদর্শ আমাদের সকল কাজের অনুপ্ররেনা জুগিয়ে থাকে। একজন সত্যিকারের মানুষ হিসেবে পরিচিতি লাভ করতে গেলে তাঁর দেখানো পথই আমাদের জন্য উত্তম এবং কল্যাণকর। বিশ্ব মানবতার যুগান্তকারী ব্যক্তি মুহাম্মদ (সাঃ) এর আদর্শ আমাদের ইহকালীন ও পরকালীন মুক্তির একমাত্র পথ তাই নবীজির দেখানো পথেই আমাদের সামগ্রীক পরিচালিত করতে পারলেই আমরা উভয় জগতে সফলতা পাবো। পরে দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রাশাসক (রাজস্ব) আব্দুল ওয়াদুদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিজানুর রহমান, কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতীম শীলসহ বিভিন্ন মসজিদের ইমাম ও সরকারী কর্মকতাগণ।
টপ নিউজ :
ঈদে মিলাদুন্নী উপলক্ষে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা ও দোয়া
-
নিজস্ব সংবাদ : - আপডেট সময় ০৩:১৬:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪
- 40
জনপ্রিয় সংবাদ















