ঢাকা ১২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ৮ পদে নতুন নিয়োগ

ইবি প্রতিনিধি ॥  আওয়ামী লীগ সরকারের পতনের পর ছাত্র আন্দোলনের জেরে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রশাসনের বিভিন্ন পদে শূন্যতা সৃষ্টি হয়। এ অবস্থায় গতকাল রবিবার (২৯ সেপ্টেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে নতুন নিয়োগ প্রদান করা হয়। নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে ছাত্র উপদেষ্টা পদে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. মোঃ ওবায়দুল ইসলাম, পরিবহন প্রশাসক হিসেবে আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. এম এয়াকুর আলী, এবং আই. আই. ই. আর-এর পরিচালক পদে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ ফারুকুজ্জামান খান নিয়োগ পেয়েছেন। এছাড়া অর্থ হিসাব বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে মোঃ আনার পাশাকে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন হল প্রভোস্টরা হলেন সাদ্দাম হোসেন হলের ড. আবুল কালাম আজাদ, বেগম খালেদা জিয়া হলের ড. মোঃ জালাল উদ্দিন, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ড. এ কে এম রাশেদুজ্জামান, এবং শেখ হাসিনা হলের ড. এ কে এম শামসুল হক সিদ্দিকী।

জনপ্রিয় সংবাদ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ৮ পদে নতুন নিয়োগ

আপডেট সময় ০২:০০:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪