ঢাকা ১১:২০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ সন্দেহে শিক্ষার্থীকে মারধর

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:০২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪
  • 47

oppo_0

ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জাকি ইসলামকে মারধরের ঘটনা ঘটেছে। সোমবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, তাকে ছাত্রলীগ কর্মী সন্দেহে আক্রমণ করা হয়। ভুক্তভোগী জাকি ছাত্রলীগের কোনো পোস্টে ছিলেন না বলে নিজে মন্তব্য করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বঙ্গবন্ধু হলের সামনে পুকুর পাড় থেকে জাকিকে ধাওয়া করে আক্রমণকারীরা। ধাওয়া খেয়ে পড়ে গিয়ে তিনি পায়ে আঘাত পান। এরপর, সাদ্দাম হলের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক সজীব ইসলাম ও পারভেজ হাসান চয়ন, আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুহাম্মদ জাকারিয়া, মুজাহিদুল ইসলাম, আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের ফরহাদ রেজা ওসামাসহ কয়েকজন শিক্ষার্থী তাকে মারধর করেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মারধরের এক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক নাহিদ হাসান, তানভির মাহমুদ মন্ডল, ইয়াশিরুল কবির সৌরভ, রাকিবুল ইসলামসহ সমন্বয়ক প্যানেলের সদস্যরা আহত জাকিকে উদ্ধার করে শিক্ষক-শিক্ষার্থী সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) ১১৬ নং কক্ষে নিয়ে কিছুক্ষণ বিশ্রাম করান। পরে মোটরবাইকে করে তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক তানভির মাহমুদ মন্ডল বলেন, “এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমরা এমন পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলাম না। তবে আমরা জাকিকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছি।” আহত জাকি ইসলাম এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বলেন, “আমি ছাত্রলীগের কোনো পোস্টে ছিলাম না, বরং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ছিলাম।” এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট বলেন, “আমি শ্রাম্পাসের বাইরে আছি। শ্রাম্পাসে ফিরে পুরো বিষয়টি জানাব।”

জনপ্রিয় সংবাদ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ সন্দেহে শিক্ষার্থীকে মারধর

আপডেট সময় ০১:০২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪