ঢাকা ০৯:০১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
টপ নিউজ :

ইন্ডিয়ায় বিশ্ব নবীকে অবমাননার প্রতিবাদে কুষ্টিয়া জেলা উলামা পরিষদের বিক্ষোভ

নিজ সংবাদ ॥ ইন্ডিয়ার মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ রাসুল সাঃ কে নিয়ে কটুক্তি ও বিজেপির সংসদ নিতেশ রানের সমর্থনের প্রতিবাদে কুষ্টিয়ায় বিশাল বিক্ষোভ মিছিল করেছে কুষ্টিয়া জেলা ওলামা পরিষদ। গতকাল রবিবার বাদ আসর কুষ্টিয়া শহরের বড়বাজার জামে মসজিদ থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের ৫ রাস্তার মোড়ে এসে শেষ হয়। পরে সেখানেই শুরু হয় সংক্ষিপ্ত সমাবেশ। বিক্ষোভ মিছিলে স্লোগানে-স্লোগানে মুখরিত করে তোলে শহরের এনএস রোড, থানা ট্রাফিক মোড় ও ৫ রাস্তার মোড় এলাকা। মিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা উলামা পরিষদের সভাপতি মুফতি আব্দুল হামিদ, সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম নদভী, সহ-সভাপতি মাওলানা আবু দাউদ, শামসুল হক, সহকারী সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল লতিফ, অর্থ সম্পাদক মাওলানা আব্দুল খালেকসহ ওলামায়ে কেরামগণ। সমাবেশে বক্তারা বলেন, পৃথিবীর কোথাও রাসূল সাঃ এর অবমাননা হলে মুসলমানরা চুপ করে বসে থাকতে পারেনা। এই ইস্যুতে সমগ্র উম্মাহ এক হয়ে প্রতিবাদে জেগে ওঠে। ভারতের হিন্দু পুরোহিত আর রামগিরি মহারাজ আমাদের প্রানপ্রিয় মহানবী হযরত মুহাম্মদ সাঃ এর বিরুদ্ধে কটুক্তি করে বিশ্ব মুসলিমের কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে আর সেই আগুনে ঘি ঢেলেছে গুজরাটের কসাই নরেন্দ্র মোদির দল বিজেপির সাংসদ নিতেশ রানে। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান, ক্রয়চুক্তি সই

ইন্ডিয়ায় বিশ্ব নবীকে অবমাননার প্রতিবাদে কুষ্টিয়া জেলা উলামা পরিষদের বিক্ষোভ

আপডেট সময় ০১:৫৯:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪