নিজ সংবাদ ॥ কুষ্টিয়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শারমিন আখতার বলেছেন, স্বাক্ষরতার মুল স্প্রীটকে কাজে লাগিয়ে দেশ গড়ার কাজে সকলকে আত্ম নিয়োগ হতে হবে। সরকারের নেয়া প্রতিটি উদ্যোগকে আমাদের স্বযতেœ কাজে লাগাতে হবে। গতকাল সকালে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপআনুষ্ঠানিক শিক্ষা অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক জিহাদুল ইসলাম জিহাদ। আলোচনায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিজানুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান। সভাপতির বক্তব্যে শারমিন আখতার বলেন, প্রান্তিক পর্যায়ে মানুষকে স্বাক্ষরতা জ্ঞান প্রদানে সরকারের উদ্যোগ প্রশংসার দাবী রাখে। আমাদের দেশে স্বাক্ষরতার হার নিয়ে ভিন্ন প্রশ্ন থাকতে পারে সেটিকে বিবেচ্য হিসেবে না ধরে দেশ গড়ায় স্বাক্ষরতাকে কাজে লাগিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। তিনি বলেন, স্বাক্ষরতার মাপকাঠি ভিন্ন থাকতে পারে। কিন্তু স্বাক্ষর দেয়ার জ্ঞান না থাকলেও জ্ঞানার্জন ও ভাল মন্দ বুঝার শক্তিধার ব্যক্তিকেও আমরা স্বাক্ষর জ্ঞানহীন বলতে পারি না। পারস্পারিক সম্পর্ক বৃদ্ধিতে সকলের সাথে সম্পর্কের দ্বন্ডে আমাদের এক ভাবতে হবে। তিনি আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসের প্রতিপাদ্য বিষয়টি উল্লেখ করে বলেন, আজকের প্রতিপাদ্য বিষয়টি অত্যন্ত গুরুত্ববহন করে। আমাদের নিজ নিজ অবস্থান থেকে রাষ্ট্রের সকল কল্যাণকর কাজে আন্তরিকতার সাথে নিজেকে সম্পৃক্ত রাখতে হবে। এর আগে এক বন্যাঢ্য র্যালী কালেক্টরেট চত্বর প্রদক্ষিন করে। র্যালী ও আলোচনা সভায় বিভিন্ন এনজিও প্রতিনিধি, শিক্ষক, সরকারী কর্মকর্তা ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
টপ নিউজ :
আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা ও র্যালী
-
নিজস্ব সংবাদ : - আপডেট সময় ১১:২০:৪৫ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪
- 132
জনপ্রিয় সংবাদ















