ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নিজের নামে অতিরিক্ত সিমকার্ড ডি-রেজিস্টার করবেন যেভাবে

এক ব্যক্তির নামে ১০টির অধিক সিম থাকলে অতিরিক্ত সিমগুলো ৩০ অক্টোবর ২০২৫ এর মধ্যে ডি-রেজিস্টার করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায় সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারের মাধ্যমে নিজ দায়িত্বে বাতিল (ডি-রেজিস্টার) বা মালিকানা পরিবর্তন করতে হবে।

নিজের নামে কয়টি সিম আছে জানবেন যেভাবে:

গ্রাহকের মোবাইল নম্বর থেকে *16001# ডায়াল করার পর তার জাতীয় পরিচয়পত্রের শেষ ৪ ডিজিট টাইপ করে সেন্ড করলে ফিরতি এসএমএস-এ আপনার এনআইডিতে মোট কতটি সিম নিবন্ধিত আছে তা জানা যাবে।

কীভাবে সিম ডি-রেজিস্টার করবেন:

নিজের নামে কয়টি সিম আছে তা জানার পর মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টারে যেতে হবে। আপনার যে অতিরিক্ত সিমগুলো বাতিল করতে চান, সেগুলো নিয়ে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমারে আবেদন করতে হবে। অপারেটরের নিয়ম অনুযায়ী আবেদনপত্র পূরণ করে জমা দিলে সিম ডি-রেজিস্টার হয়ে যাবে।

জনপ্রিয় সংবাদ

যন্ত্রাংশের নামে আনা হলো ৪ বিলাসবহুল গাড়ি, শনাক্ত করল কাস্টমস

নিজের নামে অতিরিক্ত সিমকার্ড ডি-রেজিস্টার করবেন যেভাবে

আপডেট সময় ০৪:৪৩:১৭ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫