ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রদ্রোহের মামলায় সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়ালের জামিন ফের নামঞ্জুর

অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে রাজধানীর শেরে বাংলানগর থানার মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের জামিন আবেদন নামঞ্জুর করেছেন মহানগর দায়রা জজ আদালত।

বুধবার (৩ সেপ্টেম্বর) ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ নার্গিস ইসলামের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে সিএমএম আদালতেও তার জামিন মেলেনি।

আদালতে হাবিবুল আউয়ালের পক্ষে জামিনের আবেদন করেন তার আইনজীবী তাপস চন্দ্র দাস। শুনানি শেষে আদালত আবেদনটি নামঞ্জুর করে তাকে কারাগারে রাখার নির্দেশ দেন।

গত ২৫ জুন রাজধানীর মগবাজার থেকে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি) হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করে। পরদিন সিএমএম আদালত তাকে তিন দিনের রিমান্ডে পাঠান। এরপর থেকে তিনি কারাগারেই আছেন।

এর আগে, গত ২২ জুন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সালাহ উদ্দিন খান শেরেবাংলা নগর থানায় দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচন পরিচালনাকারী তিন সাবেক সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ, নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়ালসহ মোট ২৪ জনের বিরুদ্ধে প্রহসনের নির্বাচন করার অভিযোগে মামলা দায়ের করেন। পরবর্তীতে ২৫ জুন এই মামলায় রাষ্ট্রদ্রোহ ও প্রতারণামূলক বিশ্বাসভঙ্গের ধারা যুক্ত করা হয়।

জনপ্রিয় সংবাদ

যন্ত্রাংশের নামে আনা হলো ৪ বিলাসবহুল গাড়ি, শনাক্ত করল কাস্টমস

রাষ্ট্রদ্রোহের মামলায় সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়ালের জামিন ফের নামঞ্জুর

আপডেট সময় ০৪:৩৯:০৫ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫