রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১৭৪৩৬ পিস ইয়াবা, ১৯৭.২ গ্রাম হেরোইন ও ২৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ডিএমপি জানায়, তাদের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার (২৭ ডিসেম্বর) সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৫টি মামলা রুজু হয়েছে।
নিজস্ব সংবাদ : 















