‘মঞ্চ ৭১’ ষড়যন্ত্রে সংশ্লিষ্টতার অভিযোগে শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক সচিব ভুঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়।
এর আগে ভোরে পটুয়াখালীর কলাপাড়ার আনন্দলোক ইকো রিসোর্ট থেকে ভুঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম-কমিশনার (ডিবি-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম।
‘মঞ্চ ৭১’ এর অনুষ্ঠান থেকে গ্রেপ্তার করে আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আব্দুল লতিফ সিদ্দিকীকে একই মামলায় কারাগারে পাঠানো হয়েছিল।
এদিন রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আরও ছয়জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডেস্ক রিপোর্ট 
















