ঢাকা ১০:৪১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ইবি অঞ্চলের সাথী সমাবেশে শিবির সভাপতি মঞ্জুরুল ইসলাম

শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতি বন্ধ নয়, যৌক্তিক সংস্কার চাই

নিজ সংবাদ ॥ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, নৈতিক মূল্যবোধের ভিত্তিতে  একটি জাতি গঠন করতে হবে আর এই ক্ষেত্রে বর্তমান সরকারকে বিশেষ ভূমিকা রাখতে হবে।পুলিশ, প্রশাসন, বিচার বিভাগসহ রাষ্ট্রের সকল স্থানে দুর্নীতি আর স্বজনপ্রীতির মাধ্যমে দেশকে মেধাশুন্য করা হয়েছে। তিনি গতকাল শুক্রবার সকালে ছাত্র শিবির কুষ্টিয়া ইবি অঞ্চলের সাথী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি বলেন, হাসিনা সরকার ছাত্র রাজনীতিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে দেশকে মেধা শুন্য করেছে। দেশকে উন্নয়নের বদলে ১০০বছর পিছিয়ে দেয়া হয়েছে। শিবির দেশের শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতি বন্ধ নয়, ছাত্র রাজীতির যৌক্তিক সংস্কার চাই।

মঞ্জুরুল ইসলাম আরো বলেন, বিচার বহির্ভুত শত শত মানুষ ও শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে। গুম করা হয়েছে অসংখ্য মানুষকে যার মধ্যে ইবির নিরীহ মেধাবী ২ শিক্ষার্থী রয়েছে। তাদের কি দোষ ছিল? বুয়েটের মেধাবী শিক্ষার্থী কুষ্টিয়ার কৃতিসন্তান আবরার ফাহাদ, জগন্নাথের বিশ^নাথ সাহার কি দোষ ছিল? তাদের ধর্ষনে সেঞ্চুরী, সিলেট এমসি কলেজের স্বামীর কাছ থেকে ছিনিয়ে স্ত্রীকে ধর্ষনসহ কত ফিরিস্তি যা আমাদের শিক্ষাঙ্গনের কলংকিত অধ্যায় ছিল। তিনি বলেন, বাংলাদেশ ছাত্র শিবির দীর্ঘ ১৭বছর কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছিল, জেল, জরিমানা আর নির্যাতন ছিল সীমাহীন। প্রকাশ্যে শিবিরের তৎপরতা বন্ধ ছিল এসব কিছুর পরেও ছাত্র শিবির একটি দিনের জন্যও তাঁর কর্মকান্ডে বিরত থাকেনি। আপনাদের অবিচল বিশ^াস ও আস্থার প্রমান আজ জাতি পেয়েছে। তিনি বলেন, শিবির নৈতিকভাবে সবচেয়ে মেধাবী ও ব্যক্তিত্ব সম্পন্ন একটি সংগঠন। কোরআন ও হাদিসের জ্ঞানের সমন্বিত বাংলাদেশ ছাত্র শিবির। একটি আদর্শিক ছাত্র সংগঠন হিসেবে শিবির সারা বিশে^র নিকট মডেল হয়ে থাকতে চাই। তাই আপনারা যারা শিবিরের ছায়াতলে অবস্থান করছেন তাদের দায়িত্ব ও কর্তব্য অনেক বেশি। দায়িত্ববোধের স্থান থেকে আপনারা অন্যদের চেয়ে ভিন্ন। তিনি বলেন, অন্তর্বতীকালীন সরকারের কাছে আমাদের জোরালো আবেদন ফ্যাসিস্ট সরকার প্রণীত শিক্ষাব্যবস্থা পরিবর্তন করে নতুন শিক্ষাব্যবস্থা প্রণয়ন করতে হবে। শিবিরের কুষ্টিয়া শহর সভাপতি হাফেজ সেলিম রেজার সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম ও ইসলামী বিশ^বিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক অধ্যাপক এ, কে , এম মফিজুল ইসলাম। আরো বক্তব্য রাখেন শিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মো. সুহাইল,  কুষ্টিয়া জেলা সভাপতি ইমরান হোসেন, ইবি সেক্রেটারী আতিক ফয়সাল, ঝিনাইদহ শহর সভাপতি মেহেদী হাসান রাজু, ঝিনাইদহ জেলা সভাপতি মনিরুজ্জামান, চুয়াডাঙ্গা জেলা সভাপতি মহসিন কবির, মেহেরপুর জেলা সভাপতি সাখাওয়াত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। ইবি অঞ্চলের ৭টি জেলার ১৫শত সাথী বৃহত্তর এই সমাবেশে অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

ইবি অঞ্চলের সাথী সমাবেশে শিবির সভাপতি মঞ্জুরুল ইসলাম

শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতি বন্ধ নয়, যৌক্তিক সংস্কার চাই

আপডেট সময় ১১:৪৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪