ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে ইবিতে স্মরণ সভা

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শহীদ আবরার ফাহাদের ৫ম মৃত্যু বার্ষিকী এবং নিরাপদ ও মুক্তবুদ্ধি চর্চার গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবিতে মৌন মিছিল ও স্মরণ সভা করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সোমবার (৭ অক্টোবর) বেলা সাড়ে ১২টায়  শ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মৌন মিছিল বের করা হয়। মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে একই স্থানে সংক্ষিপ্ত স্মরণ সভা করেন সংগঠনটির নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন- সংগঠনটির আহ্বায়ক শাহেদ আহমেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, সদস্য রাফিজসহ অন্যান্য নেতাকর্মীরা। সংক্ষিপ্ত সভায় আহ্বায়ক শাহেদ আহমেদ বলেন, আজকের এইদিনে ছাত্রলীগের নির্মম নির্যাতনে শহীদ হয় আবরার ফাহাদ। আবরার ফাহাদ ছিল ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদের প্রথম শহীদ। ‘ভারতীয় আধিপত্যবাদ নিপাত যাক, বাংলাদেশ মুক্তি পাক’ শ্লোগান ছিল তার। আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের কোথাও আধিপত্য ও সন্ত্রাস চাই না। আমরা একটি নিরাপদ ক্যাম্পাস চাই। হলগুলোতে কেউ টর্চার চালাতে পারবে না। আমরা একটি নিরাপদ ক্যাম্পাস চাই।

জনপ্রিয় সংবাদ

শহীদ আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে ইবিতে স্মরণ সভা

আপডেট সময় ০১:২৭:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪